Mohammedan SC vs Mohun Bagan SG Video Highlights: মনবীর, শুভাশিস দুজনেরই জোড়া গোলে মহামেডানকে হারাল মোহনবাগান; দেখুন ভিডিও হাইলাইটস

লেফট-ব্যাক শুভাশিস বোস প্রথমে ১২ মিনিটের মাথায় এবং পরে ৪৩ মিনিটে জোড়া গোল করেন। একইসঙ্গে উইঙ্গার মনবীর সিং প্রথমে ২০ মিনিটে এবং হাফটাইমের পর ৫৩ মিনিটে আরেকটি গোল করলে মোহনবাগান চারটি গোল করে।

Mohammedan SC vs Mohun Bagan SG Video Highlights: মনবীর, শুভাশিস দুজনেরই জোড়া গোলে মহামেডানকে হারাল মোহনবাগান; দেখুন ভিডিও হাইলাইটস
Mohammedan SC vs Mohun Bagan SG (Photo Credit: MBSG/ X)

Mohammedan SC vs Mohun Bagan SG Video Highlights: শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ (Indian Super League 2024-25) ম্যাচে কলকাতার আরেক প্রতিদ্বন্দ্বী ক্লাব মহমেডান স্পোর্টিংকে ৪-০ গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষে তাঁদের অবস্থান আরও মজবুত করল। লেফট-ব্যাক শুভাশিস বোস প্রথমে ১২ মিনিটের মাথায় এবং পরে ৪৩ মিনিটে জোড়া গোল করেন। একইসঙ্গে উইঙ্গার মনবীর সিং প্রথমে ২০ মিনিটে এবং হাফটাইমের পর ৫৩ মিনিটে আরেকটি গোল করলে মোহনবাগান চারটি গোল করে। তার তাঁদের প্রতিপক্ষকে গোলের সুযোগই দেয়নি উল্টে, মোহনবাগানের ডিফেন্ডার টম অলড্রেডকে লাথি মারার অপরাধে উজবেক মিডফিল্ডার মিরজালোল কাসিমভকে রেড কার্ড দিয়ে বের করে দেওয়া হয়। এই বিশাল জয়ে সবুজ-মেরুন ব্রিগেড এফসি গোয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেছে এবং ১৯ ম্যাচে ৪৩ পয়েন্টে রয়েছে। এদিকে গতকালের হারে ১৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার তলানিতে রয়েছে মহামেডান। Mumbai City FC vs East Bengal Video Highlights: সুযোগ হাতছাড়া, মুম্বইয়ের সঙ্গে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের; দেখুন ভিডিও হাইলাইটস

মহামেডান এসসি বনাম মোহনবাগান এসজি ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 02, 2025 08:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).