Major Soccer League: মেজর সকার লিগে ওরল্যান্ডো সিটি-র কাছে বড় হার মায়ামির, আবারও খাতা খুলল না মেসির
সোমবার সকালে মেজর লিগ সকারে ফ্লোরিডা রাজ্যের দুই দলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও ওরল্যান্ডো সিটি। এদিন ইন্টার মায়ামিকে তাদের মাঠেই ৩-০ গোলে হারাল ওরল্যান্ডো সিটি। আজ চোট আঘাত সারিয়ে পুরো দল নেমেছিল মাঠে। লিওনেল মেসি খেললেন, লুইস সুয়ারেস,জর্দি আলবা, সের্হিও বুসকেতসরা খেললেন। সকলেই মাঠে রইলেন পুরো সময়। ম্যাচের ৬৫ শতাংশ বল নিজেদের দখলেও রাখল দল। কিন্তু কাজের কাজ হলো না। গোল তো করতেই পারল না দল,উল্টে গোল হজম করল তিনটি!
প্রথমার্ধ শেষ হওয়ার দু মিনিট আগে অর্থাৎ ৪৩ মিনিটে এগিয়ে যাওয়া ওরল্যান্ডো ব্যবধান বাড়ায় ৫৩ মিনিটে। মায়ামি গোল শোধ করে। এরপর যোগ করা মায়ামি আরো একটি গোল হজম করে। চলতি লিগে ১০ ম্যাচে মেসি গোল করেছে মাএ ৫টি।
নতুন কোচ হাভিয়ের মাসচেরানোর কোচিংয়ে শুরুটা দারুণ করলেও এখন মায়ামিকে মনে হচ্ছে ছন্নছাড়া। সবশেষ তিন ম্যাচেই তারা গোল হজম করল ১০টি! এর ফলে ১৩ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ছয়ে নেমে গেল মায়ামি।
Full time. pic.twitter.com/rUh5PHDA3e
— Inter Miami CF (@InterMiamiCF) May 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 19, 2025 06:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

