Italy vs Estonia, FIFA World Cup Qualifiers 2026: এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে বাছাইপর্বে দারুণ শুরু ইতালির

বেরগামোতে প্রথম হাফে গোলশূন্য থাকার পর ইতালির হয়ে ময়েজ কিয়ান (Moise Kean) প্রথম গোলটি করেন। আলেসান্দ্রো ব্যাস্তোনি (Alessandro Bastoni) শেষ গোলটি করে তিন পয়েন্ট নিশ্চিত করেন। ইতালি এখন গ্রুপ 'আই'-তে তৃতীয় স্থানে রয়েছে।

Italy vs Estonia, FIFA World Cup Qualifiers 2026: এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে বাছাইপর্বে দারুণ শুরু ইতালির
Italy Football Team (Photo Credit: @AtalantaBC_News/ X)

Italy vs Estonia, FIFA World Cup Qualifiers 2026: জেনারো গ্যাটুজো (Gennaro Gattuso) ইতালির কোচ হিসেবে অসামান্য জয় দিয়ে কেরিয়ার শুরু করেছেন। ২০০৬ বিশ্বকাপজয়ী এই তারকা জুনে আজ্জুরির (Azzurri) খারাপ সময়ে দায়িত্ব নেন। শুক্রবার রাতে তার দল এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে পরাজিত করে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২৬ (FIFA World Cup Qualifiers 2026)-এর অভিযান দাপটের সঙ্গে শুরু করেছে। বেরগামোতে প্রথম হাফে গোলশূন্য থাকার পর ইতালির হয়ে ময়েজ কিয়ান (Moise Kean) প্রথম গোলটি করেন। এরপর ম্যাটেও রেটেগি (Mateo Retegui) জোড়া গোল করেন। জিয়াকোমো রসপাডোরি (Giacomo Raspadori) চতুর্থ গোলটি যোগ করেন এবং আলেসান্দ্রো ব্যাস্তোনি (Alessandro Bastoni) শেষ গোলটি করে তিন পয়েন্ট নিশ্চিত করেন। ইতালি এখন গ্রুপ 'আই'-তে তৃতীয় স্থানে রয়েছে। নরওয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া ইজরাইল দ্বিতীয় স্থানে রয়েছে ইতালির থেকে তিন পয়েন্টে এগিয়ে। Ukraine vs France, FIFA World Cup Qualifiers 2026: কিলিয়ান এমবাপের গোলে ইউক্রেনকে ২-০ গোলে হারাল ফ্রান্স

ইতালি বনাম এস্তোনিয়া, ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২৬

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 06, 2025 10:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).