ILeague: ডোমিঙ্গো বার্লাঙ্গার হ্যাটট্রিকে টানা দ্বিতীয় জয়, আই লিগ তালিকার শীর্ষে হাবাসের ইন্টার কাশী
পরপর দুই ম্যাচে জয় পেল আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী। গতকাল গোলের বর্ষণে আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী বিধ্বস্ত করল দিল্লি এফসি-কে। একটা, দুটো নয়, পাঁচ-পাঁচটা গোল হজম করতে হয় দিল্লিকে। আই লিগে হ্যাটট্রিক করেন ইন্টার কাশীর বেরলাঙ্গা। খেলার ৩২,৫৭ ও ৫৯ মিনিটে তিনি গোলগুলি করেন। ৬২ মিনিটে লালরিনডিকা ও ৬৮ মিনিটে নিকোলা স্টোজ্যানোভিচ বাকি গোল দুটি করেন। দিল্লির হয়ে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন হীমাংশু জ্যাংরা।
Full-Time! 💥
A dominant display from @InterKashi as they secure a 5-1 victory over @Delhi_FC !
An emphatic win and a night to remember for Inter Kashi fans! 👏 #ILeague #KSHIDFC #IndianFootball pic.twitter.com/inpiQeDIkR
— I-League (@ILeague_aiff) December 1, 2024
আইলিগে ইন্টার কাশী দুটো ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে এই মুহুর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 02, 2024 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

