শুক্রবার সন্ধ্যায় তেহট্ট ময়দানে ফাইনালে শ্রীভূমি এফসিকে ৫-০ গোলে হারিয়ে আইএফএ মহিলা শিল্ডের প্রথম শিরোপা জিতল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-হলুদ। স্ট্রাইকার তুলসী হেমব্রমের ১৩ মিনিট এবং মিডফিল্ডার বর্ণালী কারার ১৮ মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধে (৪৭', ৭৭', ৮২') তুলসী বাকি ৩ গোল করে ৪ ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন। জঙ্গলমহলের বাসিন্দা তুলসী এই প্রতিযোগিতায় ১৫ গোল করে শীর্ষে রয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। ২৭ গোল দিয়ে টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি ইস্টবেঙ্গল মহিলা দল। গত জানুয়ারিতে কলকাতা মহিলা ফুটবল লিগে (কন্যাশ্রী কাপ নামেও পরিচিত) জয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার খেতাব জিতল ইস্টবেঙ্গল। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান উইমেন্স লিগের কোয়ার্টার ফাইনালেও উঠেছে তাঁরা।
IFA Shield 🛡️
Kanyashree Cup 🏆
Hero IWL knockouts and securing automatic qualification for next season ☑️
East Bengal FC complete the domestic double 👏🏻
What a season on their comeback for the #MoshalGirls 👏🏻🔴🟡#IndianFootball pic.twitter.com/tfyIeiaE1L
— 90ndstoppage (@90ndstoppage) June 2, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)