I League 2022-23 Final: রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে আই লিগের শিরোপা তুলে নিল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি

২০১৭-১৮ মরসুমে মিনার্ভা পঞ্জাবের চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম আই লিগ ট্রফি পেয়েছে পঞ্জাব।

I League 2022-23 Final: রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে আই লিগের শিরোপা তুলে নিল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি
I-League 2022-23 Champion Roundglass Punjab FC (Photo Credit: oundglass Punjab FC/ Twitter)

২০২২-২৩ আই লিগে রাজস্থান ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। পঞ্জাবের হয়ে চেঞ্চো গেইলত্শেন (Chencho Gyeltshen) ১৬ মিনিটে, লুকা মাজসেন (Luka Majcen) ৪০ মিনিটে, হুয়ান মেরা (Juan Mera) ৭৬ মিনিটে, হমিংথানমাউইয়া (Hmingthanmawia) ৯১ মিনিটে গোল করেন। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান একটিও গোল করতে পারেনি। এই জয়টি পঞ্জাবকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে যায় এবং হায়দরাবাদের শ্রীনিদি ডেকানের (Sreenidi Deccan) আশাকে চূর্ণ করে দেয়। ২০১৭-১৮ মরসুমে মিনার্ভা পঞ্জাবের চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম আই লিগ ট্রফি পেয়েছে পঞ্জাব।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 05, 2023 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).