Diamond Harbour FC vs BSF FT Video Highlights: ক্লেটন সিলভার চার গোল, ৮-১ গোলে বিএসএফকে হারাল ডায়মন্ড হারবার; দেখুন ভিডিও হাইলাইটস
ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা (Clayton Silva) চারটি গোল করেন। খেলার ২ মিনিটের মাথায় আসে তার প্রথম গোল। এরপর ৩৫ মিনিটে গোল করেন তিনি, হাফটাইমের পরে ৭১ মিনিটে এবং অতিরিক্ত সময় ৯০+৩ মিনিটে গোল করেন সিলভা।
Diamond Harbour FC vs BSF FT Video Highlights: ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) ১৩৪ তম ডুরান্ড কাপে (Durand Cup) তাদের জয়ের ধারা জারি রেখেছে। শুক্রবার (১ আগস্ট) গ্রুপ 'বি'-এর লড়াইয়ে বিএসএফ ফুটবল ক্লাবের (BSF FT) বিরুদ্ধে ৮-১ ব্যবধানে বিশাল জয় পেয়েছে তারা। যেখানে, ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা (Clayton Silva) চারটি গোল করেন। খেলার ২ মিনিটের মাথায় আসে তার প্রথম গোল। এরপর ৩৫ মিনিটে গোল করেন তিনি, হাফটাইমের পরে ৭১ মিনিটে এবং অতিরিক্ত সময় ৯০+৩ মিনিটে গোল করেন সিলভা। এছাড়া স্লোভেনিয়ান ফরোয়ার্ড লুকা মাইজেন (Luka Majcen) ৭ এবং ৩৯ মিনিটে দুটি গোল করেন। এছাড়া পল ৫৩ মিনিটে এবং জব্বি জাস্টিন ৬৭ মিনিটে আরও দুটি গোল যোগ করেন। অন্যদিকে, বিএসএফ এফসির একমাত্র গোলটি আসে কিশোরীর (Kishori) কাছ থেকে ৯০তম মিনিটে। এই জয়ে ডায়মন্ড হারবারের পরের রাউন্ড নিশ্চিত। Mohun Bagan SG vs Mohammedan SC Video Highlights: কলকাতা ডার্বিতে ৩-১ গোলে মহামেডানকে হারাল মোহনবাগান, দেখুন ভিডিও হাইলাইটস
ডায়মন্ড হারবার এফসি বনাম বিএসএফ এফটি ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2025 08:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

