Bayern Munich vs Chelsea Video Highlights: হ্যারি কেনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন মিউনিখ; দেখুন ভিডিও হাইলাইটস

মিউনিখ প্রিমিয়ার লিগের শক্তিশালী দলকে হারাতে সক্ষম হয় হ্যারি কেনের (Harry Kane) জোড়া গোলের সুবাদে। এই ম্যাচে শুরু থেকেই ভুল করতে থাকে চেলসি। খেলার ২০ মিনিটের মাথায় চেলসির চালোবার (Chalobah) আত্মঘাতী গোলে এগিয়ে যায় মিউনিখ।

Bayern Munich vs Chelsea Video Highlights: হ্যারি কেনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন মিউনিখ; দেখুন ভিডিও হাইলাইটস
Harry Kane (Photo Credit: Harry Kane/ X)

Bayern Munich vs Chelsea Video Highlights: গতরাতে, বায়ার্ন মিউনিখ (Bayern Munich) এবং চেলসি (Chelsea) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)-এ মুখোমুখি হয়। যেখানে মিউনিখ প্রিমিয়ার লিগের শক্তিশালী দলকে হারাতে সক্ষম হয় হ্যারি কেনের (Harry Kane) জোড়া গোলের সুবাদে। এই ম্যাচে শুরু থেকেই ভুল করতে থাকে চেলসি। খেলার ২০ মিনিটের মাথায় চেলসির চালোবার (Chalobah) আত্মঘাতী গোলে এগিয়ে যায় মিউনিখ। এরপর বিপদ বাড়িয়ে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন ২৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তার ঠিক ২ মিনিটের মধ্যে চেলসির হয়ে একটি গোল করেন কোল পালমার (Cole Palmer)। চোট সারিয়ে ফিরে আসা পালমার ছাড়া পুরো দলই যেন মাঠে দুর্বল। তাদের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ৬৭ মিনিটে আবার গোল করেন হ্যারি। চেলসি আক্রমণ করতে না পারায় খেলা শেষ হয় ৩-১ ব্যবধানে। Liverpool vs Atletico Madrid Video Highlights: শেষ মুহূর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাল লিভারপুল; দেখুন ভিডিও হাইলাইটস

বায়ার্ন মিউনিখ বনাম চেলসি ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 18, 2025 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).