Alex Sanchez Hat-trick: বিশেষ ভাবে সক্ষম ফুটবলার হিসেবে ভারতে প্রথম হ্যাটট্রিক অ্যালেক্স সানচেজের

ডান হাত ছাড়াই জন্ম নেওয়া সানচেজ একমাত্র বিশেষ ভাবে সক্ষম খেলোয়াড় যিনি লা লিগায় খেলছেন

Alex Sanchez Hat-trick: বিশেষ ভাবে সক্ষম ফুটবলার হিসেবে ভারতে প্রথম হ্যাটট্রিক অ্যালেক্স সানচেজের
Alex Sanchez (Photo Credit:@90ndstoppage/ X)

অ্যালেক্স সানচেজের (Alex Sanchez) গোলের হ্যাটট্রিক এবং কোমরন তুরসুনোভ (Komron Tursunov) ও শ্রীকুট্টন ভিএসের (Sreekuttan V.S) একটি করে গোলের সুবাদে দু'বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরল (Gokulam Kerala) বৃহস্পতিবার আই লিগ ২০২৩-২৪-এর ম্যাচে রাজস্থান ইউনাইটেডকে (Rajasthan United) ৫-০ গোলে হারায়। এবছরই স্প্যানিশ স্ট্রাইকার অ্যালেক্স সানচেজের সঙ্গে এক বছরের চুক্তি করে প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরল। ডান হাত ছাড়াই জন্ম নেওয়া সানচেজ একমাত্র বিশেষ ভাবে সক্ষম খেলোয়াড় যিনি লা লিগায় খেলছেন। লা লিগায় রিয়াল জারাগোজার (Zaragoza) হয়ে খেলার পাশাপাশি সিডি টুডেলানো (CD Tudelano), সিডি তেরুয়েল (CD Teruel), সিএ ওসাসুনা প্রোমেসাস (CA Osasuna Promesas), উটেবো এফসি (Utebo FC) এবং সিএ ওসাসুনার (CA Osasuna) হয়েও খেলেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন অ্যালেক্স সানচেজ ভারতের প্রথম বিশেষ ভাবে সক্ষম খেলোয়াড় যিনি হ্যাটট্রিক করেছেন এবং কেরলকে আই লিগের শীর্ষে নিয়ে গেছেন। Best Disability Cricket Catch Video: বিশেষ ক্ষমতাসম্পন্নদের ক্রিকেটে অসাধারণ ক্যাচ; দেখুন ভাইরাল ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).