Euro Cup 2024: এক গোলে পিছিয়ে থেকেও জয় দিয়ে শুরু ডাচদের
আয়োজক জার্মানি, ফেভারিট স্পেন, গতবারের চ্যাম্পিয়ন ইতালির মত এবারের ইউরো কাপটা জয় দিয়ে শুরু করল আন্ডারডগ নেদারল্যান্ডস। রবিবার ইউরো কাপে গ্রুপ সি-র প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ড-কে।
আয়োজক জার্মানি, ফেভারিট স্পেন, গতবারের চ্যাম্পিয়ন ইতালির মত এবারের ইউরো কাপটা জয় দিয়ে শুরু করল আন্ডারডগ নেদারল্যান্ডস। রবিবার ইউরো কাপে গ্রুপ সি-র প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়ে দিল পোল্যান্ড-কে। ম্যাচের ১৫ মিনিটে পোল্যান্ডের বুকসার করা গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ডাচ বাহিনী। এরপর ২৯ মিনিটে ডাচদের সমতায় ফেরান লিভারপুলে খেলা কোডি গাকপো। বিরতিতে খেলার ফল ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণে নামে নেদারল্যান্ডস।
ডাচদের একের পর এক চেষ্টা রুখে দিচ্ছিল পোল্যান্ডের ডিফেন্স। কিন্তু ৮৩ মিনিটে উইগোর্স্টের দুরন্ত গোলে শেষ অবধি তিন মিনিট পায় রোনাল্ড কোম্য়ানের কোচিংয়ে খেলা ডাচরা। ৩৬ বছর বাদে ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমে শুরুটা ভালই করল কলমা বাহিনী। এই গ্রুপের বাকি দুটি দল ডেনমার্ক ও স্লোভানিয়া নামবে দিনের দ্বিতীয় ম্যাচে।
দেখুন স্কোরবোর্ড
GOAL!
Poland 1-2 Netherlands (Weghorst 83') #EURO2024 | #POLNED pic.twitter.com/2jjMjTbwQG
— UEFA EURO 2024 (@EURO2024) June 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 16, 2024 09:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

