David Warner: টেস্ট থেকে অবসর নিচ্ছেন ওয়ার্নার
সীমিত ওভারের ক্রিকেট নিয়েই মনোনিবেশ করতে না, তাই টেস্ট থেকে অবসর নিতে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।
টেস্ট ক্রিকেট থেকে থেকে অবসর নিতে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর দেশে আসন্ন মরসুম শেষেই টেস্ট থেকে সরে দাঁড়াবেন অজি বাঁ হাতি ওপেনার। ২০২৪ সালের জানুয়ারিতে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টটাই পাঁচদিনের ক্রিকেটে ওয়ার্নারের শেষ ম্য়াচ হতে চলেছে। আগামী বুধবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে নামছেন ওয়ার্নার। এরপর তিনি ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজে খেলবেন।
দেশের হয়ে ১০৩টি টেস্ট খেলে ৮১৫৮ রান করেছেন ওয়ার্নার। ২০১১ সালের ডিসেম্বরে টেস্টে অভিষেক হয় তাঁর। এমনও শোনা যাচ্ছে চলতি বছর বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়ে, শুধু টি টোয়েন্টিতে মনোনিবেশ করতে চান ৩৬ বছরের ওয়ার্নার। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন তিনি।
দেখুন টুইট
David Warner is planning to retire from Test cricket during the upcoming home summer
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 03, 2023 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

