Yashasvi Jaiswal, WTC Final: ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালে যশস্বী জয়সওয়াল, জানুন কারণ
আগামী ৩-৪ জুন বিয়ে করছেন ঋতুরাজ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন মুম্বইয়ের ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি আসবেন ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত হিসেবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, আগামী ৩-৪ জুন বিয়ে করছেন ঋতুরাজ। বিসিসিআই প্রাথমিকভাবে গায়কোয়াড়কে ডব্লিউটিসি ফাইনালের জন্য স্ট্যান্ড বাই ওপেনার হিসাবে যোগ করেছিল কিন্তু গায়কোয়াড় বিসিসিআইকে জানিয়ে দেন, ৫ জুনের পরে তিনি দলে যোগ দিতে পারেন, কিন্তু কোচ রাহুল দ্রাবিড় বদলি চেয়েছিলেন। সেই কারণে টিম ম্যানেজমেন্ট জয়সওয়ালকে লাল বলে প্র্যাকটিস শুরু করতে বলেছে এবং যেহেতু তাঁর ইতিমধ্যেই ব্রিটেনের ভিসা রয়েছে, তাই কয়েকদিনের মধ্যেই তিনি লন্ডনে উড়ে যাবেন। চলতি আইপিএল মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন জয়সওয়াল। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন তিনি, রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৪০৪ রান করেছেন তিনি।
Yashasvi Jaiswal set to replace Ruturaj Gaikwad in the Standby lists for India in the WTC Final.
Gaikwad will be getting married. (Reported by Indian Express). pic.twitter.com/dIf1n0aEAi
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2023 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

