Axar Patel Explosive Batting Video: দেখুন, দলীপ ট্রফিতে অসামান্য ব্যাটিংয়ে ১ ওভারে ১৭ রান অক্ষর প্যাটেলের
ভারত ডি দলের প্রথম ইনিংসের ৩৯তম ওভারে মানব সুথারের ওভারে দুটি ছক্কা ও একটি চার মারেন বাঁহাতি ব্যাটার। একই ওভারে অর্ধশতরানের মাইলফলকে পৌঁছান অক্ষর
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) দলীপ ট্রফি ২০২৪ (Duleep Trophy 2024)-এ ভারত 'সি' এবং ভারত 'ডি' এর মধ্যে চলমান ম্যাচে তরুণ বাঁ-হাতি স্পিনার মানব সুথারের ওভারে অসামান্য ব্যাটিং করেছেন। ঘরোয়া লাল বলের ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তাঁর দল ভেঙে পড়ার পরে অক্ষর প্যাটেল একটি হাফ সেঞ্চুরি করেন। বৃহস্পতিবার অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রুতুরাজ গায়কোয়াড়।শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে সিদ্ধান্তটি তার দলের পক্ষে সঠিক প্রমাণিত হয়। দল যখন ৩৪-৫ স্কোরে ধুঁকছিল, তখন ক্রিজে আসেন অক্ষর প্যাটেল। অন্য প্রান্তে উইকেট পড়া সত্ত্বেও ব্যাট হাতে প্রতিরোধ দেখান অক্ষর। ভারত ডি দলের প্রথম ইনিংসের ৩৯তম ওভারে মানব সুথারের ওভারে দুটি ছক্কা ও একটি চার মারেন বাঁহাতি ব্যাটার। একই ওভারে অর্ধশতরানের মাইলফলকে পৌঁছান অক্ষর। Duleep Trophy 2024 Toss Update & Live Streaming: আজ থেকে শুরু দলীপ ট্রফি ২০২৪, একনজরে সূচি, টস এবং সরাসরি সম্প্রচার
১ ওভারে ১৭ রান অক্ষর প্যাটেলের
Axar Patel on 🔥
Smashes 6⃣4⃣6⃣ off Manav Suthar as he brings up his 50!#DuleepTrophy | @IDFCFIRSTBankhttps://t.co/u0KTJISm6b pic.twitter.com/g8lVbi52Vp
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 05, 2024 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

