Virat Kohli, WTC Final 2023: দেখুন, নেটপাড়ায় ট্রোলের শিকার হওয়ার পর বিরাট কোহলির ইনস্টাগ্রাম স্টোরি

বার্তায় বলা হয়েছে, 'অন্যের মতামতের কারাগার থেকে নিজেদের মুক্ত করতে হলে অপছন্দের ক্ষমতা গড়ে তুলতে হবে'

Virat Kohli, WTC Final 2023: দেখুন, নেটপাড়ায় ট্রোলের শিকার হওয়ার পর বিরাট কোহলির ইনস্টাগ্রাম স্টোরি
Virat Kohli's Cryptic Message (Photo Credit: Virat Kohli/ Instagram)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনের আগে ইনস্টাগ্রামে পোস্ট করলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ভারতের খারাপ ব্যাটিংয়ের ফলে ৫ উইকেট হারিয়ে বিপাকে ভারত। সেখানে বিরাট শেষ সেশনে ব্যাট করতে নেমে ১৪ রানে স্টার্কে ফিরে যান। তারপর ভারতীয় দলের অন্য সদস্যদের সঙ্গে ড্রেসিংরুমে খাবার খেতে দেখে দ্বিতীয় দিন সবার নজর কেড়েছিলেন কোহলি। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা হয়। মূলত তিনি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ নিয়ে সিরিয়াস নন, তা বোঝাতে চেষ্টা করা হয়।

তৃতীয় দিনে খেলার আগে ইনস্টাগ্রামে কোহলি একটি ক্রিপ্টিক্যাল মেসেজ শেয়ার করেন, যার উদ্দেশ্য ছিল ট্রোলডদের নিশানা করা। বার্তায় বলা হয়, নিজেকে মুক্ত করতে হলে অপছন্দের ক্ষমতা গড়ে তুলতে হবে। পুরো বার্তায় বলা হয়েছে, 'অন্যের মতামতের কারাগার থেকে নিজেদের মুক্ত করতে হলে অপছন্দের ক্ষমতা গড়ে তুলতে হবে।'

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2023 01:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).