Virat Kohli, IPL 2025: আইপিএল ২০২৫-এর আগে নতুন হেয়ার স্টাইলে বিরাট কোহলি, দেখুন ছবি
কোহলির নতুন হেয়ারস্টাইলের ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁর দীর্ঘদিনের পার্সনাল হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম (Aalim Hakim) সোশ্যাল মিডিয়ায় তার নতুন লুকের ছবি শেয়ার করেছেন
Virat Kohli, IPL 2025: ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) মরসুমের আগে তার হেয়ারস্টাইলের ছবি প্রকাশ করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম আইপিএল ট্রফি তুলে দেওয়ার আগে তাঁকে নতুন লুকে লাগছে বেশ গ্ল্যামারাস। কোহলির নতুন হেয়ারস্টাইলের ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁর দীর্ঘদিনের পার্সনাল হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম (Aalim Hakim) সোশ্যাল মিডিয়ায় তার নতুন লুকের ছবি শেয়ার করেছেন। এই মরসুমে নতুন অধিনায়ক রজত পাটিদারের (Rajat Patidar) অধীনে এই মরসুমে নতুন করে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছরে পিছিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। যেখানে আরসিবি টানা ছয়টি ম্যাচ জিতে প্লে-অফের জায়গা সুরক্ষিত করে। ভার্চুয়াল নকআউট ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় আরসিবির লড়াকু মনোভাব তুলে ধরে। Replacement Rule, IPL 2025: আইপিএল ২০২৫-এর নতুন নিয়ম! চোট পাওয়া খেলোয়াড়দের বদলি নিয়ে বড় পরিবর্তন
নতুন হেয়ার স্টাইলে বিরাট কোহলি
This is what peak male beauty looks like <3 🥵 pic.twitter.com/6GQsaisLMI
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) March 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2025 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

