বিরাট কোহলির যাত্রায় রয়েছে অসাধারণ প্রতিভা, অক্লান্ত পরিশ্রম, খেলার প্রতি অবিচল দায়বদ্ধতা। তার শক্তিশালী ব্যাটিং স্টাইল, তার কৌশলগত নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলকে অসংখ্য জয় এনে দিয়েছে। ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ সব ক্রিকেটপ্রেমীরাই। হীরের এই ব্যবসায়ী সুরটের একজন বিশাল ক্রিকেট ভক্ত। সম্প্রতি কোহলির প্রশংসায় সুরটের এই ব্যবসায়ীর সিদ্ধান্ত নিয়েছেন, অভিনব উপায়ে (১.০৪ ক্যারেট) হিরে লাগানো ব্যাট উপহার দেবেন। কোহলির উপহারের হীরে ব্যাটটি তৈরি করতে এক মাস সময় লাগবে। ব্যাটের দাম প্রায় ১০ লক্ষ টাকা। ব্যাটের প্রস্থ ১৫ মিলিমিটার থেকে ৫ মিলিমিটার পর্যন্ত হবে। ডায়মন্ড টেকনোলজি বিশেষজ্ঞ এবং সুরাটের লেক্সাস সফটম্যাক কোম্পানির ডিরেক্টর উৎপল মিস্ত্রি ডায়মন্ড ব্যাট তৈরির কাজ তদারকি করেছিলেন। বর্তমানে ব্যাটটিকে এখন শংসাপত্রের জন্য পাঠানো হয়েছে।
A business man from Surat set to gift a 1.04 carat diamond studded bat ahead of the World cup to Virat Kohli.
It cost around 10 Lakhs. [India Today] pic.twitter.com/6S1MjCo1Cg
— Johns. (@CricCrazyJohns) August 18, 2023
দেখুন ছবি
A business man from Surat set to gift a 1.04 carat diamond studded bat ahead of the World cup to Virat Kohli.
It cost around 10 Lakhs.#ViratKohli𓃵 pic.twitter.com/I4HSpjyJIv— Hammer and Gavel (@hammer_gavel) August 19, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)