Venkatesh Iyer in IPL's Tamil Commentary: আইপিএলে তামিল ধারাভাষ্যকার হিসেবে অভিষেক কেকেআর তারকা ভেঙ্কটেশ আইয়ারের
মধ্যপ্রদেশের ইন্দোরের তামিলভাষী পরিবারে জন্ম ভেঙ্কটেশ আইয়ারের
আইপিএল ২০২৩ থেকে কলকাতা নাইট রাইডার্স ছিটকে গেছে অনেকদিন। আইপিএলের ষোড়শ আসরে তারা শেষ করেছে সপ্তম স্থানে। দলের অবস্থা করুন হলেও কলকাতার হয়ে একমাত্র শতক করেন ভেঙ্কটেশ। এটি তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম শতরান। এখন আইপিএলের শেষের দিকে তাঁকে দেখা যাবে নতুন রূপে।দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য তামিল ধারাভাষ্যকার ভেঙ্কটেশ আইয়ার থাকছেন স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেলে। মধ্যপ্রদেশের ইন্দোরের তামিলভাষী পরিবারে জন্ম ভেঙ্কটেশ আইয়ারের। ২০১৫ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে নিজের রাজ্য মধ্যপ্রদেশের হয়ে প্রথম লিস্ট-এ ম্যাচ খেলেছিলেন এই প্রতিভাবান অলরাউন্ডার। ভেঙ্কটেশ আইয়ারকে ২০২১ সালে দলে নিয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। এরপর তাঁর দুর্দান্ত খেলায় সুযোগ পান ভারতীয় দলেও।
Vanakkam Venky! 🙏🏽@KKRiders star @venkateshiyer joins our Tamil Starcast for all the inside stories from the tournament, just before the 2 BIGGEST games of #IPL2023!
Tune-in to #Jindal Panther #CricketLive on 26th & 28th May, 5:30 PM onwards on Star Sports 1 & Star Sports Tamil. pic.twitter.com/yOubG4ZVAZ
— Star Sports (@StarSportsIndia) May 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 26, 2023 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

