Usman Khwaja Century: বর্ডার-গাভাস্কার ট্রফিতে অজিদের হয়ে প্রথম শতক করলেন উসমান খোয়াজা
বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূর্ণ করলেন খোয়াজা। শেষ কয়েক ওভারে ক্যামেরন গ্রিনের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছেন খোয়াজা।
চতুর্থ টেস্টের প্রথম দিনই উসমান খোয়াজাকে দেখা গেল অজিদের জন্য খুব বড় ভূমিকায়। প্রথম দিনের প্রথম সেশন থেকেই খোয়াজা রুখে দাঁড়ান ভারতের বোলিং লাইনআপের বিরুদ্ধে। যে কারণে এই টেস্টের প্রথম দিনেই সম্মানজনক স্কোর করতে পেরেছে অস্ট্রেলিয়া। তারপর বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূর্ণ করলেন খোয়াজা। শেষ কয়েক ওভারে ক্যামেরন গ্রিনের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছেন খোয়াজা। যে কারণে অস্ট্রেলিয়া প্রথম দিনেই ২৫০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবে ১২ টেস্ট ও ১৩ বছরে ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি। সর্বশেষ ২০১০-১১ সালে বেঙ্গালুরুতে মার্কাস নর্থ এই মাইলফলক স্পর্শ করেন। এটি টেস্টে তাঁর চতুর্দশ শতক।
Usman Khawaja gets his first Test hundred against India 👏#WTC23 | #INDvAUS | 📝 https://t.co/VJoLfVSeIF pic.twitter.com/HANsOKDGAM
— ICC (@ICC) March 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 09, 2023 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

