Usman Khawaja Double Century: গল টেস্টে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি উসমান খোয়াজার, গড়লেন অনন্য যে রেকর্ড

স্মিথ ১৪১ রানে আউট হলেও উসমান খোয়াজা ২০০ পার করতে সক্ষম হন। তাঁর আগে ২৬৬ রানের শেষ হয় খোয়াজা ও স্মিথের জুটি। যা এখন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টে (যেকোনো উইকেটে) দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

Usman Khawaja Double Century: গল টেস্টে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি উসমান খোয়াজার, গড়লেন অনন্য যে রেকর্ড
Usman Khawaja and Steve Smith (Photo Credit: Cricket Australia/ X)

Usman Khawaja Double Century: টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খোয়াজা। গলে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। গতকাল ৮১.১ ওভার সম্ভব হওয়ার পর অস্ট্রেলিয়া ৩৩০/২ রানে দ্বিতীয় দিন শুরু করে। আজ খোয়াজা ১৪৭ রানে অপরাজিত থেকে ইনিংস শুরু করেন সঙ্গে স্টিভ স্মিথও ১০৪ রানে অপরাজিত ছিলেন। স্মিথ ১৪১ রানে আউট হলেও উসমান খোয়াজা ২০০ পার করতে সক্ষম হন। তাঁর আগে ২৬৬ রানের শেষ হয় খোয়াজা ও স্মিথের জুটি। যা এখন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টে (যেকোনো উইকেটে) দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ক্যানবেরায় ট্রাভিস হেড ও জো বার্নসের ৩০৮ রানের জুটি (চতুর্থ উইকেট) এখনও সর্বোচ্চ। শুধু তাই নয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় অজি ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন খোয়াজা। ১৯৯৫ সালে পার্থে ওয়াকায় ২১৬ রান করা মাইকেল স্লেটারের তালিকায় যোগ দিয়েছেন তিনি। Steve Smith 10K Runs: টেস্টে ১০ হাজার রান করে সচিন-পন্টিংয়ের অনন্য তালিকায় স্টিভ স্মিথ, দেখুন ভিডিও

উসমান খোয়াজার ডাবল সেঞ্চুরির মুহূর্ত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অস্ট্রেলিয়ান হয়ে ডাবল সেঞ্চুরি

সবচেয়ে বেশী বয়সে ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটারের তালিকায় উসমান খোয়াজা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 01:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).