Rashid Khan Record: অনন্য রেকর্ড! টি২০ ক্রিকেটে ৬৫০ উইকেট নেওয়া প্রথম বোলার হলেন রাশিদ খান

আইপিএলে রাশিদ ১৩৬টি ম্যাচ খেলে ১৫৮টি উইকেট নিয়েছেন। টি-২০ আন্তর্জাতিক ম্যাচে রাশিদ ৯৬টি ম্যাচে ১৬১টি উইকেট নিয়েছে। তার বাকি ৪৯০টি উইকেট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে এসেছে বিশ্বজুড়ে

Rashid Khan Record: অনন্য রেকর্ড! টি২০ ক্রিকেটে ৬৫০ উইকেট নেওয়া প্রথম বোলার হলেন রাশিদ খান
Rashid Khan (Photo Credit: The Hundred/ X)

Rashid Khan Record: আফগানিস্তানের তারকা স্পিনার রাশিদ খান (Rashid Khan) ২০২৫ সালের দ্য হান্ড্রেডে (The Hundred 2025) টি২০ ক্রিকেটে ৬৫০ উইকেটের মাইলফলক অর্জনকারী প্রথম বোলার হয়েছেন। রাশিদ এই কৃতিত্বটি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ওভাল ইনভিন্সিবলস (Oval Invincibles) এবং লন্ডন স্পিরিটের (London Spirit) ম্যাচে। রাশিদ ২০১৫ সালে তার টি২০ অভিষেক করেন এবং তখন থেকে বিশ্বের সেরা বোলারদের মধ্যে একজন হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত, তিনি ৪৮২ টি২০ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৪৭৮ ইনিংসে ৬৫১ উইকেট নিয়েছেন রাশিদ। তার বোলিং জাদুতে ১৭টি চার উইকেটের বোলিং এবং ৪টি পাঁচ উইকেটের বোলিং রয়েছে। তার সেরা টি২০ পরিসংখ্যা - ৬/১৭। আইপিএলে রাশিদ ১৩৬টি ম্যাচ খেলে ১৫৮টি উইকেট নিয়েছেন। টি-২০ আন্তর্জাতিক ম্যাচে রাশিদ ৯৬টি ম্যাচে ১৬১টি উইকেট নিয়েছে। তার বাকি ৪৯০টি উইকেট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে এসেছে বিশ্বজুড়ে। AFG Squad, Asia Cup 2025: ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা আফগানিস্তানের, অধিনায়কত্বে রাশিদ খান

টি২০ ক্রিকেটে ৬৫০ উইকেট নেওয়া প্রথম বোলার হলেন রাশিদ খান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 07, 2025 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).