Travis Head, WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অনন্য রেকর্ড ট্রাভিস হেডের
স্ট্রাইক রেটে তিনি তারকা ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থকে ছাড়িয়ে গেছেন
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা, সেখানে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৮৫ ওভারে ৩ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করে। লন্ডনে ভারতীয় পেস আক্রমণকে ভেঙে দিয়ে প্রথমবারের মতো টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন ট্রাভিস হেড। এই বাঁহাতি ব্যাটসম্যান ১৫৬ বলে ১৪৬ রান করে ব্যাট করছেন এবং তাঁর স্ট্রাইক রেট ৯৩.৫৮। তিনি ডব্লিউটিসি চক্র ২০২১-২০২৩-এ সর্বোচ্চ স্ট্রাইক রেটের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। ৫ নম্বরে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে খেলে মাত্র ১০৬ বলে তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে পৌঁছে যায়। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। শুধু তাই নয়,স্ট্রাইক রেটে তিনি তারকা ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থকে ছাড়িয়ে গেছেন। ডব্লিউটিসি চক্র ২০২১-২০২৩-এ ঋষভের স্ট্রাইক রেট ৮০.৮১।
The first centurion in World Test Championship Final history 🥇
Take a bow, Travis Head 👏
Follow the #WTC23 Final 👉 https://t.co/wJHUyVnX0r pic.twitter.com/PFyd7UzcZX
— ICC (@ICC) June 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 08, 2023 09:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

