SL vs AFG 3rd ODI, Innings Break: চামিরা-হাসরাঙ্গার আগুন বোলিংয়ে ১১৬ রানে অলআউট আফগানরা
দুশমন্ত চামিরা-৪/ ৬৩ এবং ওয়ানেন্দু হাসরাঙ্গা- ৩/৭
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের শেষ একদিনের ম্যাচে দুশমন্ত চামিরার ৪ উইকেট এবং ওয়ানেন্দু হাসরাঙ্গার ৩ উইকেটের সুবাদে ১১৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা। প্রথমে ব্যাট করতে নেমে পর পর উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ম্যাচে ইব্রাহিম জাদরান ২২ রান করে চামিরার বলে বোল্ড হয়ে ফিরে যান। ম্যাচের সর্বোচ্চ রান করেন মহম্মদ নবি। তিনিও ২৩ রান করে চামিরার বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। দুই ম্যাচে চোটের কারণে বাইরে থাকার পর আজ দলে ফিরেছেন রাশিদ খান তবে তিনিও কিছু করতে পারেননি। মাত্র ২ রান করে ওয়ানেন্দু হাসরাঙ্গার বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। এখন শ্রীলঙ্কার কাছে সিরিজ জয়ের জন্য প্রয়োজন মাত্র ১১৭ রান।
🏏 Sri Lanka's bowling shines bright! 💫 Afghanistan all out for 116. 🔥 #SLvAFG pic.twitter.com/xMi1sH5vow
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 07, 2023 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

