SL vs AFG 1st ODI, Innings Break: চারিথার ৯১ রানের সুবাদে শ্রীলঙ্কার স্কোর ২৬৮

চারিথা আসলঙ্কা- ৯১ এবং ধনঞ্জয় ডি সিলভার- ৫১

SL vs AFG 1st ODI, Innings Break: চারিথার ৯১ রানের সুবাদে শ্রীলঙ্কার স্কোর ২৬৮
SL vs AFG ODI Series 2023 (Photo Credit: ICC/ Twitter)

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নামবে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ায় চারিথা আসলঙ্কের ৯১ রান অনবদ্য। এছাড়া রয়েছে ধনঞ্জয় ডি সিলভার ৫১ রান। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ফজল হক ফারুখি এবং ফরিদ আহমেদ। এছাড়া ১ টি করে উইকেট নিয়েছেন আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নূর আহমদ এবং মোহাম্মদ নবী। এর আগে তিন ম্যাচের একদিবসীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয় সফরকারীরা। তিনটি ম্যাচই হবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক স্টেডিয়ামে। চলতি বছরের শেষের দিকে ভারতে আইসিসি একদিবসীয় বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তাই এই সিরিজকে প্রস্তুতির সুযোগ হিসেবেই দেখছে দুই দল।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).