Shubman Gill Maiden Century: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে শুভমন গিলের টেস্ট সেঞ্চুরির অভিষেক

প্রথম ইনিংসে ২০ রানে আউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের(Mehedy Hasan Miraz) বলে চার মেরে ১৪৫ বলে নিজের শতক পূর্ণ করেন তিনি।

Shubman Gill Maiden Century: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে শুভমন গিলের  টেস্ট সেঞ্চুরির অভিষেক
Shubman Gill (Photo Credit: BCCI/Twitter)

২২টি ইনিংসের পর নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন শুভমন গিল (Shubman Gill)। প্রথম ইনিংসে ২০ রানে আউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের(Mehedy Hasan Miraz) বলে চার মেরে ১৪৫ বলে নিজের শতক পূর্ণ করেন তিনি। দ্রুত রান করতে গিয়ে ১১০ রানে মেহেদী হাসান মিরাজের বলেই আউট হয়ে যান তিনি, ক্যাচটি ধরেন মাহমুদুল হাসান জয় (Mahamudul Hasan Joy)। গিলের প্রথম সেঞ্চুরিতে ভারতের লিড এখন ৪৫০-এর কাছাকাছি, চেতেশ্বর পূজারাও (Cheteswar Pujara) নিজের ৫০ রান পূর্ণ করেছেন। আজকে দিনের শুরুতে বাংলাদেশের শেষ দু'টি উইকেট তুলে নিয়ে ভারত ২৫৪ রানের লিড পায়। এবাদত হোসেনকে (Ebadot Hossain) আউট করে ২২ মাসের মধ্যে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এরপর অক্ষর প্যাটেলের (Axar Patel) দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 16, 2022 03:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).