Shubman Gill, IPL Final 2023: বিরাট কোহলির ৯৭৩ রানের রেকর্ড কি ভাঙতে পারবেন শুভমন গিল?

বাটলারের থেকে মাত্র ১২ রান এবং বিরাটের থেকে ১২২ রান পিছিয়ে শুভমন

Shubman Gill, IPL Final 2023: বিরাট কোহলির ৯৭৩ রানের রেকর্ড কি ভাঙতে পারবেন শুভমন গিল?
Shubman Gill & Virat Kohli (Photo Credit: IPL/ Twitter)

চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের ওপেনিং ব্যাটসম্যান শুভমন গিল এক মরসুমে ৮০০-র বেশি রান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান। গত ৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেছেন ২৩ বছর বয়সী এই তরুণ। গুজরাতের ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এখন তাঁর আদর্শ বিরাট কোহলির বড় রেকর্ড ভাঙার পথে শুভমন। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করার তালিকায় বিরাট কোহলি ও জস বাটলারের পরেই এখন রয়েছেন ভারতের এই তরুণ ওপেনার। বর্তমানে অরেঞ্জ ক্যাপ রয়েছে শুভমান গিলের। চলতি মরসুমে ১৬ ইনিংসে ৬০.৭৮ গড়ে ৮৫১ রান করে জস বাটলারের ৮৬৩ রানের থেকে মাত্র ১২ রান পিছিয়ে। তাঁর রেকর্ড ভাঙ্গা গিলের জন্য সহজ হলেও বিরাট কোহলির রেকর্ড ভাঙার জন্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে শুভমন গিলকে আরও একটি সেঞ্চুরি করতে হবে। শুধু তাই নয় তাঁর প্রয়োজন ১২৩ রান।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 28, 2023 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).