Shubman Gill Fined: শতকে চেন্নাই বধেও বিপাকে শুভমন গিল, আইপিএলে নিয়ম ভেঙ্গে গোটা দলের জরিমানা

মরসুমের দ্বিতীয় ওভার রেট ঘটিত অপরাধ সেই কারণে ইমপ্যাক্ট প্লেয়ার সহ বাকি ১১ জন সদস্যকে পৃথকভাবে তাদের নিজ নিজ ম্যাচ ফির ৬ লক্ষ টাকা বা ২৫ শতাংশ যেটি কম সেটি জরিমানা করা হয়েছে

Shubman Gill Fined: শতকে চেন্নাই বধেও বিপাকে শুভমন গিল, আইপিএলে নিয়ম ভেঙ্গে গোটা দলের জরিমানা
Shubman Gill & MS Dhoni (Photo Credit: GT/ X)

চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আইপিএল ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার জন্য গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটি তার দলের মরসুমের দ্বিতীয় ওভার রেট ঘটিত অপরাধ সেই কারণে ইমপ্যাক্ট প্লেয়ার সহ বাকি ১১ জন সদস্যকে পৃথকভাবে তাদের নিজ নিজ ম্যাচ ফির ৬ লক্ষ টাকা বা ২৫ শতাংশ যেটি কম সেটি জরিমানা করা হয়েছে। শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে-কে ৩৫ রানে হারিয়ে আইপিএলে টিকে রইল জিটি। সিএসকেকে আট উইকেটে ১৯৬ রানে সীমাবদ্ধ করার আগে গিলের ৫৫ বলে ১০৪ রান এবং বি সাই সুদর্শনের ৫১ বলে ১০৩ রানে মোট তিন উইকেটে ২৩১ রান করে জিটি। এখন, টাইটানস ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে এবং সিএসকে পরাজয়ের পরেও তাদের চতুর্থ স্থান ধরে রেখেছে। Rishabh Pant Suspended: আইপিএল আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা, এক ম্যাচে নিষিদ্ধ ডিসি অধিনায়ক ঋষভ পন্থ

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 11, 2024 04:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).