Shreyas Iyer Returns in Delhi Test: ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে ফিরছেন শ্রেয়স আইয়ার
পিঠের চোটের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) অনুশীলন করছিলেন আইয়ার।
২০২৩ বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন শ্রেয়স আইয়ার। বিসিসিআইয়ের একটি মিডিয়া বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আইয়ার তার রিহ্যাব সম্পন্ন করেছেন এবং বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে ফিট বলে মনে করেছে। পিঠের চোটের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) অনুশীলন করছিলেন আইয়ার। এর আগে নাগপুরে প্রথম টেস্টে ভারতের হয়ে অভিষেক হয়েছিল সূর্যকুমার যাদবের। দলে আসতে পারেন জয়দেব উনাদকাটকও। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টের জন্য ইন্দোরে পাঠানো হয়েছে উনাদকাটকে। রোহিত শর্মার দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
দেখুন পোস্ট
Shreyas Iyer has been cleared by the BCCI medical team and will join the #TeamIndia squad in Delhi ahead of the second Test of Border-Gavaskar Trophy 2023.#INDvAUS #BorderGavaskarTrophy pic.twitter.com/1szPz7YQmN
— Doordarshan Sports (@ddsportschannel) February 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2023 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

