Shakib-Al-Hasan: টি-টোয়েন্টিতে সাউদিকে টপকে সর্বোচ্চ উইকেট নিয়ে শীর্ষে সাকিব
টি-টোয়েন্টিতে সাকিবের মোট উইকেটের সংখ্যা ১৩৬
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২২ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড গড়েন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জর্জ ডকরেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই মাইলফলক স্পর্শ করেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি ৪ ওভারে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টিম সাউদিকে অতিক্রম করে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী বোলার হয়ে ওঠেছেন। টি-টোয়েন্টিতে সাকিবের মোট উইকেটের সংখ্যা ১৩৬। যা সাউদির ১৩৪ উইকেটের চেয়ে দু'টি বেশি। ২০০৬ সালে জিম্বাবয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি আসরের সবকটিতেই খেলেছেন তিনি।
Shakib Al Hasan now holds the record for most wickets in T20Is 🙌
Details ➡️ https://t.co/Q8KIpqjYH8 pic.twitter.com/hXycno7fD8
— ICC (@ICC) March 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 30, 2023 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

