Shakib Angry on Fan: ফের ভক্তের ওপর রাগলেন সাকিব, ঘাড় ধরে বার করলেন মাঠ থেকে; দেখুন ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, সেলফি তোলার জন্য এক ভক্তের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি

Shakib Angry on Fan: ফের ভক্তের ওপর রাগলেন সাকিব, ঘাড় ধরে বার করলেন মাঠ থেকে; দেখুন ভিডিও
Shakib Al Hasan Angry (Photo Credit: @nibraz88cricket/ X)

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan) ফের আরেকবার বিতর্কের মুখোমুখি হয়েছেন। এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে জাতীয় ক্রিকেটের অংশ এবং আত্মবিশ্বাসের সাথে দেশকে সেবা করেছেন। যদিও মাঠের পারফরম্যান্সের মতো সাকিবের মাঠের নানা বিতর্কের বিষয়ে শিরোনামে থাকেন তিনি। আম্পায়ারদের সঙ্গে বারবার ঝামেলায় জড়িয়েছেন তিনি। সর্বশেষ গত জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঝামেলার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেলফি তোলার জন্যএক ভক্ত সেলফি চাইলে তিনি অস্বীকার করেন  এবং ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। ৩৭ বছর বয়সী তারকা সাকিব ফোনটি ধরতে না পারায় ওই ব্যক্তির ঘাড় চেপে ধরেন এবং তাঁকে মাঠ থেকে এক প্রকার বার করে দেন। ঘটনাটি ঘটেছে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচের সাইডলাইনে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলার সময়। Rahmanullah Gurbaz to return to KKR camp: অসুস্থ মায়ের কারণে সংক্ষিপ্ত বিরতির পর কেকেআর শিবিরে ফিরছেন রহমানউল্লাহ গুরবাজ

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 08, 2024 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).