SRH-RCB Trade, IPL 2024: আগামী আইপিএলে হায়দরাবাদে শাহবাজ আহমেদ, ব্যাঙ্গালোরে ময়ঙ্ক ডাগর

আজ ২৬ নভেম্বর থেকে আইপিএলের খেলোয়াড় বিনিময় চুক্তির শেষ দিন

SRH-RCB Trade, IPL 2024: আগামী আইপিএলে হায়দরাবাদে শাহবাজ আহমেদ, ব্যাঙ্গালোরে ময়ঙ্ক ডাগর
Shahbaz Ahamad & Mayank Dagar (Photo Credit: IPL/ X)

আজ আইপিএলের নিলামের আগে দল পরিবর্তনের শেষ দিন। সেই কারণে দিনের শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদের বিনিময় চুক্তিতে নিশ্চিত হয়েছে যে অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) এখন খেলবেন হায়দরাবাদে এবং ময়ঙ্ক ডাগর (Mayank Dagar) আরসিবিতে। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার শাহবাজ আহমেদ গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভালো খেলতে পারেননি। ১০টি ম্যাচ খেলে তিনি মাত্র ৪২ রান এবং একটি উইকেট নেন। ২০২০ সাল থেকে আরসিবির হয়ে প্রতিনিধিত্ব করছেন শাহবাজ এবং এখনও পর্যন্ত আইপিএলে ৩৯টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, ময়ঙ্ক ডাগর তার বর্তমান বেতনেই হায়দরাবাদ থেকে ব্যাঙ্গালোরে যাবেন। এর আগে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) সদস্য ছিলেন তিনি। ২০২৩ আইপিএল মরসুমে মাত্র ৩টি ম্যাচ খেলে ১টি উইকেট নেন। ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে ইয়ো-ইয়ো ফিটনেস টেস্টে ১৯.৩ স্কোর করে শিরোনামে উঠে আসেন ময়ঙ্ক। Prithvi Shaw, IPL 2024: দিল্লি ক্যাপিটালসেই থাকছেন তারকা ওপেনার পৃথ্বী শ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 26, 2023 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).