Sai Sudharsan Injury Update: চোটের কারণে দিল্লি টেস্টে মাঠে নেই সাই সুদর্শন, আপডেট দিল বিসিসিআই
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় চোট পান তিনি। ম্যাচের তৃতীয় দিনে সতর্কতার কারণে তাঁকে মাঠে নামতে দেওয়া হয়নি। সাইয়ের চোটের ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে।
Sai Sudharsan Injury Update: আজ, ১২ অক্টোবর বিসিসিআই (BCCI) তারকা ব্যাটসম্যান সাই সুদর্শন (Sai Sudharsan)-এর চোটের বিষয়টি নিশ্চিত করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় চোট পান তিনি। ম্যাচের তৃতীয় দিনে সতর্কতার কারণে তাঁকে মাঠে নামতে দেওয়া হয়নি। সাইয়ের চোটের ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে। সেই সময় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) জন ক্যাম্পবেলকে (John Campbell)-কে একটি বল করেন, সেই ডেলিভারিতে নিখুঁত স্লগ-সুইপ মারেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। সেই বল এরপর সোজা আসে সুদর্শনের দিকে, কিন্তু তিনি সেটি তার হেলমেট, হাত ও বুকের মধ্যে আটকে দেন। সেই ক্যাচের জন্য তিনি তারিফ পেলেও তার চোট লাগে। সেই কারণে বিসিসিআই আজ তাঁকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছে। IND vs WI 2nd Test Day 3 Live Streaming: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন; সরাসরি দেখুন ভারতে
চোটের কারণে দিল্লি টেস্টে মাঠে নেই সাই সুদর্শন
🚨 UPDATE ON SAI SUDHARSAN 🚨
Sai Sudharsan had an impact injury on Day 2 while attempting a catch. He has not taken the field today as a precautionary measure. The injury is not serious, and he is doing fine. He continues to be monitored by the BCCI Medical Team pic.twitter.com/dJ9oyVO9Wo
— Cricbuzz (@cricbuzz) October 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 12, 2025 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

