জেনেই হোক বা না জেনেই রোহিত শর্মা তার মজার রসিকতার জন্য পরিচিত। এরকমই একটা কাণ্ড ঘটল মঙ্গলবার ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার সময়। শ্রীলঙ্কার হোটেলে নির্বাচক প্রধান অজিত আগরকার যখন দলের অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করেন, তখন রোহিত খানিকটা অতি উৎসাহী পড়েন। তারপর মুঠো পাকিয়ে আকাশের দিকে ছুঁড়ে দেন। এরপর একটা তৃপ্তির হাসি তাঁর মুখে দেখা যায়। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২০১১ সালের বিশ্বকাপের জন্য নির্বাচিত না হওয়ার পরে রোহিত স্বাভাবিকভাবেই বিরক্ত হয়েছিলেন , সেই সময় তাঁকে এই নিয়ে সোচ্চারও হতে দেখা গিয়েছিল। বিশ্বকাপের দলে নাম না থাকা থেকে শুরু করে ১২ বছর পর এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেওয়ার যে আনন্দ তা তিনি ধরে রাখতে পারেননি। একবার দেখে নিন সেই ভাইরাল ভিডিও-
Team India for World Cup 2023.
Rohit’s reaction 😂 pic.twitter.com/FDh4Ah7uq9
— Cricketopia (@CricketopiaCom) September 5, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)