Rohit Sharma Completes 17000 Runs: আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলফলক রোহিত শর্মার

সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির মতো ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের বেশি রান করলেন রোহিত।

Rohit Sharma Completes 17000 Runs: আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলফলক রোহিত শর্মার
Rohit Sharma, BGT 2023 (Photo Credit: Twitter)

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অধিনায়ক রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। শনিবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দিয়ে শুরুটা ভালই করেছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ শর্ট বলের থিওরি প্রয়োগ করলেও মিচেল স্টার্কের বিরুদ্ধে রোহিত ছিলেন দারুণ। ম্যাথু কুহেম্যানের বলে শর্ট কভার ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ৩৫ রানে আউট হন রোহিত। সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির মতো ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের বেশি রান করলেন রোহিত। ১৭ হাজার করা ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান এবং তার বেশি রান করা সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক অতিক্রম করলেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 11, 2023 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).