Rishabh Pant Health Update: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ও আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ

এইমস ঋষিকেশের (AIIMS Rishikesh) তরফে জানানো হয়েছে তাঁর চোট সারতে তিন থেকে ছয় মাস সময় লাগবে। এর ফলে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং আইপিএল ম্যাচ খেলতে পারবেনা।

Rishabh Pant Health Update: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ও আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ
Rishab Pant (Photo Credit: Engalnd's Barmy Army/ Twitter)

আগামী বছর শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, যে টেস্টের জয়ের সঙ্গে জড়িয়ে আছে ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন। সেই টেস্টে ঋষভ পন্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শুক্রবার সকালে দিল্লি-দেহরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। বিসিসিআই-এর বিবৃতি অনুসারে পন্থের কপালে চোট রয়েছে, ডান হাঁটুতে লিগামেন্টে এবং ডান কব্জি, গোড়ালি, পায়ের আঙুল ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। সেই চোটের ব্যাপারে এইমস ঋষিকেশের (AIIMS Rishikesh) তরফে জানানো হয়েছে তাঁর চোট সারতে তিন থেকে ছয় মাস সময় লাগবে। এর ফলে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং আইপিএল ম্যাচ খেলতে পারবেনা। তিনি সাম্প্রতিক দিল্লী ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়কত্ব করছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 31, 2022 01:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).