Rishabh Pant Record: মাত্র ১ রানে শতক মিস ঋষভ পন্থের, তবুও ভাঙলেন এমএস ধোনির রেকর্ড
টেস্ট ক্রিকেটে দ্রুততম ২৫০০ রান পূর্ণ করা ভারতীয় ব্যাটার হলেন পন্থ। খেলার শুরু থেকেই দ্রুত ব্যাটিং করে ১০৫ বলে ৯৯ রান করে কিউই পেসার উইলিয়াম ও রাউর্কের বলে বোল্ড হয়ে যান এবং নিজের সপ্তম টেস্ট শতক মিস করেন
মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) রেকর্ড ভেঙে দ্রুততম টেস্ট ক্রিকেটে ২৫০০ রান করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মহেন্দ্র সিং ধোনির এই রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন পন্থ। এর আগে যে পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল, সেই একই পায়ে আঘাত পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের ইনিংসের বাকি সময় উইকেট কিপিং করেন ধ্রুব জুরেল। কিন্তু ম্যাচের চতুর্থ দিন সকালে সরফরাজের সঙ্গে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট ক্রিকেটে দ্রুততম ২৫০০ রান পূর্ণ করা ভারতীয় ব্যাটার হলেন তিনি। খেলার শুরু থেকেই দ্রুত ব্যাটিং করে ১০৫ বলে ৯৯ রান করে কিউই পেসার উইলিয়াম ও রাউর্কের বলে বোল্ড হয়ে যান এবং নিজের সপ্তম টেস্ট শতক মিস করেন। Shreyas Iyer Century: রঞ্জিতে মুম্বইয়ের হয়ে তিন বছর পর প্রথম শ্রেণির সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের
মাত্র ১ রানে শতক মিস ঋষভ পন্থের
It's 💔 in the nineties again for Rishabh Pant ☹️https://t.co/tzXZHnJhUa #INDvNZ pic.twitter.com/Ix9OSOa0fn
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 19, 2024
বেঙ্গালুরুতে বিশাল ছক্কা ঋষভ পন্থের
𝗢𝘂𝘁 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗣𝗮𝗿𝗸! 😍
Rishabh Pant smacks a 1⃣0⃣7⃣m MAXIMUM! 💥
Live - https://t.co/FS97Llv5uq#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/4UHngQLh47
— BCCI (@BCCI) October 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

