Rinku Singh Breaks Virat Kohli's Bat: 'তোমার দিব্যি আর ভাঙব না', বিরাটের ব্যাট ভেঙ্গে ক্ষমা চাইতে এলেন রিঙ্কু সিং; দেখুন ভিডিও

রিঙ্কু বিরাটকে জানান যে তিনি স্পিনারের বিরুদ্ধে ব্যাট ভেঙেছেন। কোথা থেকে ব্যাট ভেঙেছে জানতে চাইলে তিনি জানান মাঝখান থেকে

Rinku Singh Breaks Virat Kohli's Bat: 'তোমার দিব্যি আর ভাঙব না', বিরাটের ব্যাট ভেঙ্গে ক্ষমা চাইতে এলেন রিঙ্কু সিং; দেখুন ভিডিও
Virat Kohli & Rinku Singh (Photo Credit: KKR/ X)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ২০২৪ ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সুপারস্টার বিরাট কোহলিকে (Virat Kohli) দুঃসংবাদ দিয়েছেন। ম্যাচের আগের দিন বিরাটের সঙ্গে দেখা করে রিঙ্কু জানিয়েছেন, আরসিবি তারকার দেওয়া ব্যাটটি ভেঙে ফেলেছেন তিনি। রিঙ্কু ব্যাট ভাঙার ব্যাখ্যা দেওয়ার সময় কোহলি স্পষ্ট করে দেন যে কেকেআর তারকা শেষ ব্যাটটি ভেঙে দেওয়ার পরে তিনি আর ব্যাট তাঁকে ব্যাট দেওয়ার মুডে নেই। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু বিরাটকে জানান যে তিনি স্পিনারের বিরুদ্ধে ব্যাট ভেঙেছেন। কোথা থেকে ব্যাট ভেঙেছে জানতে চাইলে তিনি জানান মাঝখান থেকে। এরপর রিঙ্কু নতুন ব্যাটের আবদার করলে বিরাট বলেন যে আগে একটা ব্যাট নিয়েছিলে। এখন দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ব্যাট চাই? তখন রিঙ্কু হেসে বলেন, আমি দিব্যি করছি, আর ব্যাট ভাঙব না।' Gautam Gambhir-Virat Kohli Together: দেখুন, ইডেনে বড় লড়াইয়ের আগে একসাথে গল্পে মত্ত্ব বিরাট-গম্ভীর

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 21, 2024 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).