Ricky Ponting's Combined XI, WTC Final 2023: রিকি পন্টিংয়ের ভারত-অস্ট্রেলিয়া মিলিত সেরা একাদশের তালিকায় রয়েছেন যারা
রোহিতকে অধিনায়ক হিসেবে চিহ্নিত করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অস্ট্রেলিয়া ও ভারত দল থেকে টেস্ট একাদশ বেছে নিয়েছেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। পন্টিং প্রথমে প্রত্যেক দল থেকে বাম-ডান কম্বিনেশনের একজন করে ওপেনার বেছে নেন এবং রোহিত শর্মা ও উসমান খোয়াজাকে ক্রমের শীর্ষে রাখা হয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিতকে অধিনায়ক হিসেবে চিহ্নিত করেছেন, যদিও প্যাট কামিন্সকে পন্টিংয়ের দলের অবিচ্ছেদ্য সদস্য হিসেবে দেখা যায়। পন্টিং মার্নাস লাবুশানেকে সম্মিলিত টেস্ট একাদশে ৩ নম্বর ব্যাটসম্যান হিসেবে বেছে নেন। গত এক দশকের সেরা দুই ব্যাটসম্যান বিরাট এবং স্মিথকে নিয়ে মিডল অর্ডারকে শক্ত হাতে দাঁড় করিয়েছেন তিনি। শেষ মিডল অর্ডারের জন্য বেছে নেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ইকেটকিপার হিসেবে অ্যালেক্স ক্যারিকে অন্তর্ভুক্ত করেন। কামিন্স, মিচেল স্টার্ক ও মহম্মদ শামি- এই তিন পেসারকে বেছে নিতে অসুবিধে হয়নি পন্টিং-এর।
Ricky Ponting has named a strong @upstox Combined XI for the #WTC23 Final 👀
More ➡️ https://t.co/UOmOswhXQP pic.twitter.com/qmd0enlP0h
— ICC (@ICC) May 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2023 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

