Ricky Ponting on India, WTC Final 2023: প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই পিছিয়ে যায় ভারত, মনে করেন রিকি পন্টিং
লাঞ্চের সময় তাদের অস্ট্রেলিয়াকে চার-পাঁচটি উইকেটের দরকার ছিল
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দু'দিনেই অস্ট্রেলিয়ার কাছে পিছিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই ভারত হতাশ করেছে। ট্রাভিস হেডের ১৬৩ ও স্টিভ স্মিথের ১২১ রানের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান করে। শুধু তাই নয় তাদের চার ফাস্ট বোলারের চমৎকার বোলিং পারফরম্যান্সে তারা রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ৫ উইকেটে ১৫১ রানে নামিয়ে আনে। আইসিসিকে পন্টিং বলেন, 'আমার মনে হয়, গতকাল প্রথম এক ঘণ্টায় তারা যেখানে নিজেদের হতাশ করেছে। উইকেট কন্ডিশন, ওভারহেড কন্ডিশন এবং নতুন নতুন ডিউক বল থাকায় তাদের ফুলার বল করতে হতো। তিনি আরও যোগ করে বলেন, লাঞ্চের সময় তাদের অস্ট্রেলিয়াকে চার-পাঁচটি উইকেটের দরকার ছিল কিন্তু কেবলমাত্র দুটি উইকেট নেয় যা অস্ট্রেলিয়ার জন্য খুব ভাল ফলাফল।
Ricky Ponting reckons India should have bowled fuller with the brand new Dukes ball given the ground conditions on Day 1.
More ➡️ https://t.co/E3UVGHon7E #WTC23 | #AUSvIND pic.twitter.com/ROzoNlsOse
— ICC (@ICC) June 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 09, 2023 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

