Rahul Dravid's Surprise Message to Gautam Gambhir: কোচিং দায়িত্বে এসে রাহুল দ্রাবিড়ের থেকে কি বিশেষ মেসেজ পেলেন গৌতম গম্ভীর?
বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে শনিবার (২৭ জুলাই) পাল্লেকেলে থেকে ৪০ মিনিটের দূরত্বে ক্যান্ডিতে তার হোটেল রুমের বাইরে বিসিসিআইয়ের মিডিয়া টিম যখন তাকে ডেকেছিল তখন গৌতম গম্ভীরের সে সম্পর্কে কোনও ধারণা ছিল না
আজ, গৌতম গম্ভীর (Gautam Gambhir) যখন টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসেবে যাত্রা শুরু করছেন, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে তাঁর জন্য দারুণ বার্তা অপেক্ষা করছিল। বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে শনিবার (২৭ জুলাই) পাল্লেকেলে থেকে ৪০ মিনিটের দূরত্বে ক্যান্ডিতে তার হোটেল রুমের বাইরে বিসিসিআইয়ের মিডিয়া টিম যখন তাকে ডেকেছিল তখন গৌতম গম্ভীরের সে সম্পর্কে কোনও ধারণা ছিল না। তিনি জিজ্ঞাসা করেন, 'আমাদের কি কিছু রেকর্ড করতে হবে?' এর কিছুক্ষণ পর প্রাক্তন ভারতীয় ওপেনার ফের প্রশ্ন করেন, 'আসলে আমরা কী করছি? কাল রাতেও চেক করতে চেয়েছিলাম। ব্যাপারটা ঠিক কী?' গম্ভীর তার সামনে ল্যাপটপের স্পেসবার টিপে বাকরুদ্ধ হয়ে পড়েন একটি ভয়েস নোট শুনে। দ্রাবিড় বলেন যে গম্ভীর কীভাবে তরুণ খেলোয়াড়দের সাথে কাজ করতে এবং তাদের কাছ থেকে সেরাটি বের করে আনতে পছন্দ করেন। Samit Dravid in Maharaja Trophy T20: প্রথমবার টি-২০ লিগ ক্রিকেটের চুক্তি পেলেন রাহুল দ্রাবিড় পুত্র সমিত দ্রাবিড়
শুনুন রাহুল দ্রাবিড়ের বিশেষ মেসেজ
𝗣𝗮𝘀𝘀𝗶𝗻𝗴 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗯𝗮𝘁𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗰𝗹𝗮𝘀𝘀 & 𝗴𝗿𝗮𝗰𝗲! 📝
To,
Gautam Gambhir ✉
From,
Rahul Dravid 🔊#TeamIndia | #SLvIND | @GautamGambhir pic.twitter.com/k33X5GKHm0
— BCCI (@BCCI) July 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 27, 2024 01:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

