Rahmanullah Gurbaz-Ibrahim Zadran Partnership:পাকিস্তানের বিপক্ষে ২২৭ রানের জুটিতে কি কি রেকর্ড গড়লেন গুরবাজ-ইব্রাহিম?

সচিন তেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলির দুটি দ্বিশত রানের জুটির সমকক্ষ হয়েছে এই আফগান জুটি

Rahmanullah Gurbaz-Ibrahim Zadran Partnership:পাকিস্তানের বিপক্ষে ২২৭ রানের জুটিতে কি কি রেকর্ড গড়লেন গুরবাজ-ইব্রাহিম?
Ibrahim Zadran & Rahmanullah Gurbaz, AFG vs PAK (Photo Credit: Afghanistan Cricket Board/ X)

শ্রীলঙ্কার হাম্বানটোটাতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগান ওপেনিং জুটি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ২২৭ রানের উদ্বোধনী জুটি গড়ে এবং তাদের দলকে ৫ উইকেটে ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর করতে সহায়তা করে। রহমানউল্লাহ গুরবাজ ১৫১ রান করে আফগানিস্তানের হয়ে রেকর্ড গড়েন এবং তার সাথে ইব্রাহিম জাদরানও এই জুটির ২০০ রানের পার্টনারশিপ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুধু ম্যাচের নিরিখে নয় রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জুটি বিশ্ব ক্রিকেটে রেকর্ড গড়েছেন বেশ কয়েকটি। আফগানিস্তান থেকে প্রথম উদ্বোধনী জুটি একদিবসীয় ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ রেকর্ড করেছেন। এই বছরই বাংলাদেশের বিপক্ষে ২৫৬ রানের জুটি গড়েন তারা। একই বছরে দ্বিশত রানের জুটির তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তারা। সচিন তেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলির দুটি দ্বিশত রানের জুটির সমকক্ষ হয়েছে আফগান জুটি। PAK vs AFG 2nd ODI Result: ফের নাসিম শাহ! শেষ ওভারে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পাকিস্তানের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 09:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).