Prithvi Shaw Joins County Championship: কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি অংশ এবং রয়্যাল লন্ডন কাপে ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ

২০২৩ সালের জানুয়ারিতে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মাত্র ৩৮৩ বলে কেরিয়ার সেরা ৩৭৯ রান করেছিলেন

Prithvi Shaw Joins County Championship: কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি অংশ এবং রয়্যাল লন্ডন কাপে ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ
Prithvi Shaw (Photo Credit: Delhi Capitals/ Twitter)

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট মরসুমের বাকি অংশ খেলতে এবং আগস্টে শুরু হতে যাওয়া রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অংশ নিতে নর্দাম্পটনশায়ারের সাথে চুক্তি করেছেন ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ। এই প্রথম ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলবেন শ। দলীপ ট্রফি শেষে সেখানে যোগ দেবেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ১২ থেকে ১৬ জুলাই য়ের মধ্যে অনুষ্ঠেয় দলীপ ট্রফির ফাইনালে ওঠার জন্য পশ্চিমাঞ্চলের শক্তিশালী দলের সদস্য শ। ভারতীয় দলে জায়গা না পেলেও খেলার সমস্ত ফর্ম্যাটে তার রাজ্য দল মুম্বইয়ের হয়ে দুর্দান্ত রান সংগ্রহকারীর তালিকায় রয়েছেন তিনি। তবে গত ছয় মাস ধরে কোনও প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেননি শ, ২০২৩ সালের জানুয়ারিতে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মাত্র ৩৮৩ বলে কেরিয়ার সেরা ৩৭৯ রান করেছিলেন। Dinesh Kartik: বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলতে উপলদ্ধ দীনেশ কার্তিক

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 02, 2023 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).