PM XI vs IND Live Scorecard: স্যাম কনস্টাসের শতক, হর্ষিত রানার ৪ উইকেটে ২৪০ অলআউট অজিরা

হর্ষিত প্রথম চার ওভারে রান দিলেও পরের দুই ওভারে গুরুত্বপূর্ণ সাফল্য নিয়ে দলকে সাহায্য করেন। এদিকে, স্যাম কনস্টাস (Sam Konstas) অজিদের হয়ে কাউন্টার অ্যাটাকিং সেঞ্চুরি করেন। স্যাম ছাড়া কোনো ব্যাটসম্যানই ভারতীয় পেসারদের সামনে আর কিছু করতে পারেনি।

PM XI vs IND Live Scorecard: স্যাম কনস্টাসের শতক, হর্ষিত রানার ৪ উইকেটে ২৪০ অলআউট অজিরা
AUS PM XI vs IND (Photo Credit: BCCI/ X)

PM XI vs IND Live Scorecard: হর্ষিত রানার (Harshit Rana) চার উইকেটের সুবাদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশকে ২৪০ রানে গুটিয়ে দেয় ভারত। তিনি তার প্রথম চার ওভারে রান দিলেও পরের দুই ওভারে গুরুত্বপূর্ণ সাফল্য নিয়ে দলকে সাহায্য করেন। এদিকে, স্যাম কনস্টাস (Sam Konstas) অজিদের হয়ে কাউন্টার অ্যাটাকিং সেঞ্চুরি করেন। স্যাম ছাড়া কোনো ব্যাটসম্যানই ভারতীয় পেসারদের সামনে আর কিছু করতে পারেনি। এই ম্যাচে আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন। এই প্রস্তুতি ম্যাচ বল করতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হ্যানো জেকব শেষের দিকে এসে ৬১ রান করে ইনিংসে কিছুটা সাহায্য করেন। ভেজা আউটফিল্ডের কারণে খেলা আজকে ৫০ ওভার থেকে নামিয়ে ৪৬ ওভারের করে দেওয়া হয়েছে। এর আগে অবিরাম বৃষ্টির কারণে ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের মধ্যে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা ভেস্তে যায়। PM XI vs IND Toss Update: প্রস্তুতি ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের, সরাসরি দেখবেন যেখানে

অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত স্কোরকার্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).