Pakistan Cricket: হাসান আলির ইংলিশ নিয়ে ট্রোল! রুখে দাঁড়ালেন পাক ক্রিকেটার শাদাব খান
একজন ভক্ত অত্যন্ত বিরক্ত হন এবং পাকিস্তান ক্রিকেটের এক্স (টুইটার) অ্যাকাউন্টকে ট্যাগ করে হাসানকে শিক্ষিত করার আর্জি জানান
সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাকী সেলিব্রিটিদের মতো ক্রিকেটাররাও ক্রমাগত ভক্ত, সমালোচক ও ট্রোলের শিকার হচ্ছেন। সাম্প্রতিক পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান তার কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন। সতীর্থের পোস্টের জবাবে হাসান আলির জবাব আসে উর্দু পঙক্তিতে। কিন্তু সেই পোস্ট দেখে একজন ভক্ত অত্যন্ত বিরক্ত হন এবং পাকিস্তান ক্রিকেটের এক্স (টুইটার) অ্যাকাউন্টকে ট্যাগ করে হাসানকে শিক্ষিত করার আর্জি জানান। এই দেখে শাদাব খান রেগে যান এবং ইংরেজি বললেই সে শিক্ষিত এই চিন্তাধারার বিপক্ষে রুখে দাঁড়ান। তিনি উত্তরে লেখেন, 'মেসি ইংরেজি না বললে ঠিক আছে, বিদেশী খেলোয়াড়রা এই ভাবে কথা বললে ঠিক আছে, কিন্তু আমরা সাধারণ থাকতে পারব না। আমাদের নকল ব্যক্তিত্ব নিতে হবে, ভাই আমার নিজের সংস্কৃতি আর ইয়ার্কি নিয়ে কোনো লজ্জা নেই। আল্লা সবাইকে যেন ভালো রাখে।'
Messi english na bolay theek. Foreign players english mai aesi baat ker de theek. Laikin hmy chahe ke ham natural na rahe. Hum fake personality bna le. Bhai mujhe to apne culture ya mazak mai koi sharam nahi. Allah sab ko khush rakhay aur dosre ki khushi mai bhi khush rakhay. https://t.co/Ie1QiK3fB3
— Shadab Khan (@76Shadabkhan) August 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 20, 2023 12:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

