PAK vs NZ 2nd T20I Result: বাবরের সেঞ্চুরি ও হ্যারিসের চার উইকেটের সুবাদে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান

বাবর ও ইফতিকার আহমেদ পঞ্চম উইকেটে ৮৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে ২০০ রানের কাছাকাছি পৌঁছে দেন

PAK vs NZ 2nd T20I Result: বাবরের সেঞ্চুরি ও হ্যারিসের চার উইকেটের সুবাদে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান
PAK vs NZ 2nd T20I 2023 (Photo Credit: Cricket Pakistan/ Twitter)

বাবর আজম ও হারিস রউফের দাপটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও গতকাল ৫৮ বলে শতরান করে স্টেডিয়াম আলোকিত করেন বাবর। ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো এই ইনিংসের সুবাদে কিউইদের সামনে ১৯৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও বাবর উদ্বোধনী জুটি ১০.৪ ওভারে ৯৯ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন রিজওয়ানও। বাবর ও ইফতিকার আহমেদ পঞ্চম উইকেটে ৮৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে ২০০ রানের কাছাকাছি পৌঁছে দেন। মার্ক চ্যাপম্যান ৪০ বলে ৬৫ রান করলেও তার প্রচেষ্টায় জয় পায়নি সফরকারীরা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 16, 2023 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).