NZ vs SL 3rd ODI Result: শ্রীলঙ্কার বিপক্ষে উইল ইয়ং ও হেনরি নিকোলসের ১০০ রানের জুটিতে কিউইদের সিরিজ জয়
নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হেরে সরাসরি একদিবসীয় বিশ্বকাপে শ্রীলঙ্কার যোগদানের স্বপ্ন শেষ
মাত্র ১৫৮ রান তাড়া করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। অবশেষে পঞ্চম উইকেটের জন্য উইল ইয়ংয়ের ৮৬ রান এবং হেনরি নিকোলসের ৪৪ রানে সঙ্গে ১০০ রানের জুটিতে তৃতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নেয় কিউইরা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ৩টি করে উইকেট নেন ড্যারিল মিচেল, হেনরি শিপলি ও ম্যাট হেনরি এবং সহজেই শ্রীলঙ্কা ১৫৭ রানে অলআউট হয়ে যায়। প্যাথুম নিসাঙ্কা একমাত্র শ্রীলঙ্কার ব্যাটসম্যান যিনি ব্যাট হাতে কিছুটা মান রাখতে পেরেছেন তবে তিনিও অর্ধশতরান করে বিদায় নেন। নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হেরে সরাসরি একদিবসীয় বিশ্বকাপে শ্রীলঙ্কার যোগদানের স্বপ্ন শেষ। এর আগে টেস্ট সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার সুযোগ শেষ হয় তাদের।
New Zealand win the ODI series 2-0, as Sri Lanka fail to secure direct qualification for the 2023 @cricketworldcup.
Watch the #NZvSL series live on https://t.co/F4QZcjJoDV (in select regions) 📺#CWCSL | 📝 Scorecard: https://t.co/kpIn96efwD pic.twitter.com/Qll1zgWb3o
— ICC (@ICC) March 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2023 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

