Netherlands Beats United States, ICC CWC League 2 2024: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ২তে নেদারল্যান্ডের কাছে ১৯ রানে হার আমেরিকার
এই ম্যাচে জিততে যুক্তরাষ্ট্র দলকে ৫০ ওভারে ২৩৮ রান করতে হত।লক্ষ্য তাড়া করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পুরো দল ৪৯.৫ ওভারে মাত্র ২১৮ রান করে। যুক্তরাষ্ট্রের হয়ে মিলিন্দ কুমার ৬৯ রানের সেরা ইনিংস খেলেন।
আই সিসি (ICC) আয়োজিত পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ২ (ICC CWC League 2 2024) এর ২১ তম ম্যাচে গত ১৫ অগস্ট মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে হওয়া এই ম্যাচে নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্রকে ১৯ রানে হারিয়েছে।
ভুরবার্গের স্পোর্টপার্ক ডুয়েস্টেইজে (Sportpark Duivesteijn)অনুষ্ঠিত ম্যাচের টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইউএসএ অধিনায়ক মনঙ্ক প্যাটেল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৩৭ রান করে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের হয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডস খেলেছেন ৬৫ রানের দুর্দান্ত ইনিংস। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন মিলিন্দ কুমার। এই ম্যাচে জিততে যুক্তরাষ্ট্র দলকে ৫০ ওভারে ২৩৮ রান করতে হত।লক্ষ্য তাড়া করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পুরো দল ৪৯.৫ ওভারে মাত্র ২১৮ রান করে। যুক্তরাষ্ট্রের হয়ে মিলিন্দ কুমার ৬৯ রানের সেরা ইনিংস খেলেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ভিভিয়ান কিংমা। এছাড়া আরিয়ান দত্ত, শরিজ আহমেদ ও পল ভ্যান মিকেরেন দুটি করে উইকেট নেন।
COMEBACK KINGS 👑
The Netherlands take 5 wickets for 8 runs to clutch up and win by 19 runs. You won't see a better comeback than that. 🔥#NEDvUSA | #CWCL2 pic.twitter.com/bUpKYZNL3A
— Netherlands Cricket Insider (@KNCBInsider) August 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 07:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

