NEP W Beat UAE W: দেখুন, মহিলা এশিয়া কাপের ইতিহাসে নেপালের প্রথম জয়

প্রথমে বোলিং করার পর নেপাল সংযুক্ত আরব আমিরাতকে ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রানে আটকে দেয়। জবাবে ১৬.১ ওভারে লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় নেপাল

NEP W Beat UAE W: দেখুন, মহিলা এশিয়া কাপের ইতিহাসে নেপালের প্রথম জয়
Nepal Women National Cricket Team (Photo Credit: ACC Media/ X)

মহিলা এশিয়া কাপের ইতিহাসে নিজেদের প্রথম জয় উদযাপন করেছে নেপাল মহিলা ক্রিকেট দল। ইন্দু বর্মার নেতৃত্বাধীন দলটি ডাম্বুলার রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি, ২০২৪ (Womens Asia Cup 2024)-এর উদ্বোধনী খেলায় সংযুক্ত আরব আমিরাতকে ছয় উইকেটে পরাজিত করে। প্রথমে বোলিং করার পর নেপাল সংযুক্ত আরব আমিরাতকে ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রানে আটকে দেয়। জবাবে ১৬.১ ওভারে লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় নেপাল। এশা ওজাকে লেগ সাইডে বাউন্ডারি মেরে জয়সূচক রান করার সঙ্গে সঙ্গেই পুরো নেপাল দল মাঠে নেমে যায় জয় উদযাপন করতে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঐতিহাসিক মুহূর্তে চিৎকার করে ব্যাটসম্যানদের দিকে ছুটে যান বাকিরা। এটি মহিলাদের এশিয়া কাপে নেপালের তৃতীয় উপস্থিতি, 'এ' গ্রুপে নেপালের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ২১ জুলাই একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। India Women’s Asia Cup 2024 Schedule: কাল ভারত-পাকিস্তান দিয়ে শুরু মহিলা এশিয়া কাপ, জানুন ভারতের সম্পূর্ণ সূচি

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 20, 2024 08:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).