NED vs CAN 1st T20I Scorecard: কানাডার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ঘরের মাঠে সহজ জয় ডাচদের

কানাডার অধিনায়ক নিকোলাস কিরটন ৫৮ বলে ৬৯ রানের ইনিংস কানাডার স্কোর ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রানে নিয়ে যান, রান তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখে ১৬.১ ওভারে জয় তুলে নেয়।

NED vs CAN 1st T20I Scorecard: কানাডার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ঘরের মাঠে সহজ জয় ডাচদের
NED vs CAN (Photo Credit: @KNCBcricket/ X)

নেদারল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের প্রথম টি২০ ম্যাচে গতকাল ইউট্রেখ্টের স্পোর্টপার্ক মার্সচালকারউইর্ডে কানাডার মুখোমুখি হয় আয়োজকরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কানাডা। দলের হয়ে সব উইকেট তাসের ঘরের মতো ভেঙে পড়লেও ডাচদের বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়ান কানাডার অধিনায়ক নিকোলাস কিরটন। তাঁর ৫৮ বলে ৬৯ রানের ইনিংস কানাডার স্কোর ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রানে নিয়ে যান। বল হাতে কাইল ক্লেইন ৩ উইকেট এবং ১টি করে উইকেট নেন জ্যাক লায়ন ক্যাচেট এবং ড্যানিয়েল ডোরাম। এরপর রান তাড়া করতে নেমে ডাচ ওপেনাররাই দারুণ শুরু করলে নেদারল্যান্ডসের জন্য জয় সহজ হয়ে যায়। মাইকেল লেভিট ৪৭ বলে ৬২ রানে অপরাজিত থাকলেও বাকি উইকেট দ্রুত পড়তে থাকে। বিক্রমজিৎ সিং ৫২ করে জয় একেবারে নিশ্চিত করলেও কানাডার হর্ষ ঠাকর এবং সাদ বিন জাফর ২টি করে উইকেট পান, ১টি উইকেট নেন করিম সানা। Pakistan vs Bangladesh Test, Day 3 Scorecard: এখনো বাকি ১৩২ রান, ৩ দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩১৬ রান, কী হবে ফলাফল?

নেদারল্যান্ডস বনাম কানাডা প্রথম টি২০ স্কোরকার্ড

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 08:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).