Nasser Hussain's Combined Test XI, WTC Final: নাসের হোসেনের ভারত-অস্ট্রেলিয়া টেস্টের যৌথ একাদশে জায়গা হয়নি যে তারকা স্পিনারের
স্পিন বোলার রবি অশ্বিনকে আট নম্বরে রেখেছেন তিনি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দুই দলের মধ্যে থেকে একজন বিশেষজ্ঞ স্পিনারকে বেছে নিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ৪৭ উইকেটের সুবাদে ঘরের মাঠে বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখে ভারত। শুধু তাই নয় ডব্লিউটিসি চক্রে লায়ান (৮১) এবং অশ্বিন (৬১) শীর্ষ উইকেট শিকারীদের মধ্যে ছিলেন, তবে একজনই সম্মিলিত টেস্ট একাদশে জায়গা করে নিতে পেরেছেন। রোহিত শর্মাকে টপ অর্ডারে এবং অধিনায়ক হিসেবে নিয়েছেন তিনি। তালিকায় রয়েছেন উসমান খোয়াজাও। তিন, চার এবং পাঁচে টেস্টের সেরা তিন স্মিথ, বিরাট এবং লাবুশনে। একজন বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন এবং উইকেট-রক্ষক অ্যালেক্স ক্যারি। স্পিন বোলার রবি অশ্বিনকে আট নম্বরে রেখেছেন তিনি। তিনজন পেস আক্রমণে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং মহম্মদ শামি।
Nasser Hussain made some tough calls in his @Upstox Combined XI for the #WTC23 Final 👀
More 👉 https://t.co/a6QUMUIsPM pic.twitter.com/uHZ3lr6mYD
— ICC (@ICC) June 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 01, 2023 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

