MS Dhoni Six Video: তুষার দেশপাণ্ডের বলে এমএস ধোনির দুর্দান্ত ছক্কা, জয় না পেলেও ভিডিও হল ভাইরাল (দেখুন ভিডিও)
গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে আইপিএল ২০২৫ এর ম্যাচে গতকাল (৩০ মার্চ) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষের দিকে নামতে হওয়ায় দর্শকরা হতাশ হয়েছিলেন তাই গতকালের ম্যাচে ৬ নং এ ব্যাট করতে আসেন এমএস ধোনি (MS Dhoni)। ধোনি যখন ব্যাট করার জন্য আসেন খেলা তখনও ৫০-৫০ অবস্থায়। তাই দলকে জয়ের লাইনে নিয়ে যেতে ধোনিকে রবীন্দ্র জাদেজার সঙ্গে ত্রাতার ভূমিকায় কাজ করতে হয়। তারা দুজনে মিলে খেলাকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। শেষের দু ওভার আগে তুষার দেশপান্ডে যখন বোলিং করতে এলেন চেন্নাইয়ের তখন ১২ বলে ৩৯ রান দরকার। ম্যাচ জয় দিয়ে শেষ করতে না পারলেও, ধোনি দেশপান্ডের বলে দুর্দান্ত ছক্কা হাঁকান। ভক্তরা সেই শটগুলি খুব পছন্দ করেছেন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
MS Dhoni™️
Watch the LIVE action on JioHotstar!#IPLonJioStar 👉 #RRvCSK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/0Rhrp7PfLU
— Star Sports (@StarSportsIndia) March 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2025 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

